আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

শ্রীমঙ্গলে বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে 'বদর দিবস ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা' অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক মাওলানা মুফতি এহসান বিন মুজাহির বলেছেন, ১৭ রমজানের ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। বদর যুদ্ধ ছিল হক ও বাতিলের মধ্যে। বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানরা একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এ যুদ্ধের অন্যতম শিক্ষা হলো হক কখনো বাতিলের সাথে একত্রিত হতে পারে না। বদর বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়। বিশ্বসভ্যতার মোড় ঘুরে যায় বদর থেকে। বদর প্রান্তর থেকে ইসলামের বিজয়ের ধারা সূচিত হয়। বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে গায়েবী সাহায্য একটি জ্বলন্ত প্রমাণ। প্রতিবছর ১৭ রমজান মুসলিম উম্মাহকে গৌরবময় বিজয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। তাই বদর যুদ্ধের সুমহান শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রতিফলিত করতে হবে। রবিবার ৯ এপ্রিল শ্রীমঙ্গলের ছওতুল হেরা নূরানীয়া মাদরাসার উদ্যোগে ইফতার পর্ব এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।


শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের কাকিয়ারপুল রামনগর এলাকায় অবস্থিত ছওতুল হেরা নূরানীয়া মাদরাসার আয়োজনে ১৭ রমজান বিকেলে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক লেখক ও কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির।


মাদরাসার প্রিন্সিপাল হাফেজ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন


ছিলেন হজরত শাহজালাল রহ. ইসলামী কেজি স্কুলের প্রধান শিক্ষক কে এস এম আরিফুল ইসলাম, ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আবিদ হাসান, মাদানী পুস্প শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফাহিম রাব্বানী।


বিশেষ অতিথির বক্তব্যে কে এস এম আরিফুল ইসলাম বলেছেন, ইসলাম ও মুসলমানদেরকে বিজয়ী করার জন্য ১৭ রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে দিন ইসলাম ও মুসলমান বিজয়ী হয়েছিলেন। বদরের প্রান্তরে ১০০০ জনের বিপরীতে মাত্র ৩১৩ জন মাঠে নেমেছিল। সংখ্যা যা-ই হোক না কেন আল্লাহর সাহায্যে বিজয় এসেছে। আল্লাহ সত্যকে পাঠিয়েছেন বিজয়ী হতে আর বাতিল এসেছে পরাজিত হতে।


ইফতার মাহফিলে ছওতুল হেরা নূরানীয়া মাদরাসার শিক্ষক, অভিভাবক, শুভাকাঙ্খীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে