আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

মাঠের কবি | সেগুফতা আনসারী

উষার নীলীমায় পাখির কূজন  

আসে যখন  কানে, 

ঘুম ভেঙে যায় মাঠের ডাকে 

পাকা ফসলের ঘ্রাণে। 


রোজ প্রভাতে পূব গগনে 

উঠলে ভোরের রবি, 

লাঙ্গল কাঁধে হেটে চলেন 

সবুজ মাঠের কবি। 


শ্যামল মাঠ আঁচল খানি 

বিছিয়ে দেয় সুখে, 

সোনার ফসল উঠবে ঘরে 

স্বপ্ন আঁকে চোখে। 


মনের সুখে স্বপ্ন বুনেন 

মৃত্তিকারি মাঝে, 

কাব্য লিখতে ব্যস্ত কবি 

নিত্য সকাল, সন্ধ্যা-সাঁঝে। 


লাঙ্গল হল কবির কলম 

কাঁদা মাটি তাঁর খাতা, 

পরতে পরতে সোনার ফসল 

লিখে কাব্য গাঁথা। 


দুপুর বেলা তপ্ত রোদের 

আলোক ঝলমল, 

পূবালী বায় সুর তুলে যায় 

নদীর কলকল। 


ক্লান্ত কবির হয় না বিরাম 

উষ্ণ দুপুর কালে, 

বিরামহীন কাটে বেলা 

ফসলের মায়াজালে। 


চাষাবাদে প্রহর কাটে 

হয় না নাওয়া-খাওয়া, 

ফসলে তাঁর ভরবে গোলা

একটুই যে চাওয়া। 


পরনে তাঁর মলিন বস্ত্র 

মাথায় গামছা বাঁধা, 

দু'হাত ভরা অঞ্জলি তার 

সুধা মাটির কাঁদা। 


দরদ দিয়ে ফসল ফলান 

সব মানুষের তরে, 

নিত্য দিনের অন্ন তবু 

জুটে না কবির ঘরে। 


অনাহার অর্ধাহারে 

হয় যে দিনাপাত, 

মেলে না তাঁর জীবন হিসাব 

কঠিন ধারাপাত। 




সেগুফতা আনসারী 

কবি ও সহকারী শিক্ষক 

সিলেট সদর, সিলেট।