বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

যাত্রীদের পদচারণায় মুখর সদরঘাট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-04-2023 01:29:15 pm

ঈদের ছুটি মিলতেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও।


বুধবার (১৯ এপ্রিল) ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফুটার আগেই টার্মিনালের পল্টুনে বাড়তে থাকে যাত্রীদের আনাগোনা। অনেকেই আবার চলে এসেছেন সেহরি খেয়েই। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীদের চাপ। চাঁদপুর, ভোলা, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী পল্টুনে যাত্রীদের ভিড় থাকলেও বরিশাল রুটে যাত্রীর চাপ অন্যান্য রুটের তুলনায় কম।


যাত্রীরা জানান, বাসে লঞ্চের তুলনায় তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু লঞ্চ জার্নিতে আনন্দ আছে। এ জন্য সকাল সকাল লঞ্চে করে বাড়ি যাওয়ার জন্য টার্মিনালে চলে এসেছি। এখন বরিশালের লঞ্চে চলাফেরা করতে বেশ মজা। কারণ আগের মতো তেমন ভিড় নেই। আগে তো স্টাফরা যাত্রী বেশি থাকার কারণে যেমন-তেমন ব্যবহার করতো। এখন তাদের সার্ভিস আর ব্যবহার দুটোই আগের চেয়ে ভালো।


বিআইডব্লিউটিএ জানিয়েছে, যাত্রীদের চাপ বাড়লে ভোগান্তি কমাতে ও নিরাপদ ভ্রমণের লক্ষ্যে বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চের সংখ্যা গত দুদিনের তুলনায় বাড়ানো হবে।


লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল হক ভূঁইয়া বলেন, আজ বুধবার (১৯ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। সকাল থেকে সব রুটের যাত্রী আসছে। দুপুরের পর থেকে যাত্রী আরও বাড়বে।

আরও খবর