প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

এলজিবিটি প্রচার, এক জার্মানকে দেশে ফেরালো রাশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2023 02:52:21 pm

রুশ আদালত জানিয়েছে, এক জার্মান নাগরিক এলজিবিটি প্রচার করে অপরাধ করেছে। এর জন্য তাকে জরিমানা দিয়ে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। রাশিয়ার আদালত জানিয়েছে, ওই জার্মান নাগরিক প্রথা বহির্ভূত যৌন সম্পর্ক নিয়ে প্রচার করেছিলেন। তাই তাকে রাশিয়া থেকে জার্মানিতে পাঠিয়ে দেয়া হবে।


তবে তার আগে জার্মান নাগরিককে দেড় লক্ষ রুবল বা এক হাজার সাতশ ইউরো জরিমানা দিতে হবে। অভিযুক্ত জার্মান আদালতে তার দোষ স্বীকার করে নিয়েছে বলে রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে। তবে ওই জার্মান নাগরিক কীভাবে অপ্রচলিত যৌন সম্পর্ক নিয়ে প্রচার করেছিল তা স্পষ্ট নয়। 


স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি তার হোটেলের ঘরে একজন ২৫ বছর বয়সী রুশকে ডেকে যৌন সম্পর্কের প্রস্তাব দেয়। আদালত এই রায় দিয়েছিল এপ্রিলে। মঙ্গলবার (২ মে) আদালতের তরফে তাকে মস্কোর কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। এবার ওই ব্যক্তি তুরস্ক হয়ে জার্মানিতে যাবেন। 


এলজিবিটি মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার। রাশিয়ায় বলা হয়, প্রথা বহির্ভূত যৌনতা। রাশিয়ার আইন অনুযায়ী, এই যৌনতা নিয়ে কোনো প্রচার, বিজ্ঞাপন, বই, সিনেমা সব নিষিদ্ধ। এই আইন প্রয়োগ করে রাশিয়ায় এলজিবিটি এর পক্ষে সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছিল।

আরও খবর