আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন শ্যামনগরের ইসমাইল হোসেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-05-2023 09:54:24 am

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন শ্যামনগরের ইসমাইল হোসেন। © ফাইল ছবি


◾ মোঃ শাহাজান ইসলাম: প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে ১৭৮ জন শিক্ষার্থী মনোনীত হন। তার মধ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর ৪ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

  

ইসমাইল হোসেন মিয়ারাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম" বিভাগ থেকে  ২০১৯ সালে স্নাতক এবং ২০২০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন । সে ব্যবসায় অনুষদ এবং ডিপার্টমেন্টে প্রথম স্থান অধিকার করে প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেন। 


ইসমাইল  হোসেন  মিয়ারাজ  বেড়ে উঠেছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার  গাবুরা  ইউনিয়নের  খালিশাবুনিয়া (চকবারা) গ্রাম থেকে।  এটি বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা ও সুন্দরবন তীরবর্তী একটি উপকূলীয় লবণাক্ত অঞ্চল ।  এস এম  আবু মুছা ও মোছাঃ জেবুন্নেছা  খাতুন এর ২ সন্তানের মধ্যে ইসমাইল হোসেন  বড় সন্তান।  তার ছোট ভাই মিনহাজ হোসেন এইচএসসি তে জিপিএ ৫ পেয়ে এডমিশন এর প্রস্তুতি নিচ্ছেন। তাদের বাবা পেশায় একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকতা  বর্তমানে কৃষক।


ইসমাইল হোসেন ছোট বেলা থেকেই এই উপকূলীয় লবণাক্ত পরিবেশ অদম্য ইচ্ছা শক্তি নিয়ে নৌকা দিয়ে নদী পারাপার এর মাধ্যমে  পড়াশোনা  চালিয়ে গেছেন। তিনি ২০১২ সালে নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় থেকে  এসএসসি ও ২০১৪ সালে নওয়াবেকি মহাবিদ্যালয় থেকে  এইচএসসি  পাশ করেন।  তারপরে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  চান্স পেয়ে  একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম  বিভাগে  ২০১৫-২০১৬ সেশনে  অধ্যায়নের জন্য  ভর্তি হন।  একাডেমিক লাইফে তিনি অনেক অনেক পরিশ্রম  করেছেন।  প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৯ পেতে যাচ্ছে এজন্য তিনি  অনেক আনন্দিত।  শ্যামনগর উপজেলা সহ গাবুরা ইউনিয়নের সকলেই এ সুখবর পেয়ে সকলের মধ্যে  আলোড়ন সৃষ্টি হয়েছে সকলেই  আনন্দিত ও তাকে নিয়ে গর্ববোধ করছে । 


ইসমাইল হোসেন এর সাক্ষাৎকারে তিনি  বলেন,উপকূল এলাকা থেকে বেড়ে উঠা খুব সহজ বিষয় ছিল না। শহরের অন্যান্য ছেলেদের মতো আমাদের উপকূলীয় জীবনযাপন ছিল অনেকটা আলদা, পরিশ্রম ও কষ্টের। বার বার প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ও বছরের অধিকাংশ সময় লোনা পানিতে ডুবে থাকা দূর্বিষহ জীবন একদিকে যেমন বড় ঝুঁকি অন্যদিকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, নৌকা পারাপারের মধ্যদিয়ে স্কুল, কলেজের গন্ডি পেরিয়ে ভাল একটা জায়গায় স্থান পাওয়া অনেকটা অসাধ্যের ছিল। কিন্তু পরম করুনাময় আল্লাহর রহমতে, পরিবারের সকল সদস্যের ও নিজের পরিশ্রম সাথে পিতৃসুলভ মামা মো: মিজানুর রহমান, স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বন্ধুবান্ধবদের সমর্থন আজ এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছে। নিজের প্রবল ইচ্ছা থাকলে সব বাধা অতিক্রম করেও ভাল কিছু অর্জন করা সম্ভব। আমি চাই সকলেই যেন নিজেদের মনের ভিতরে বড় হওয়ার ভাল কিছু আশা নিয়ে সকল প্রতিকূলতা অতিক্রম করে সাফল্যের চুড়ান্ত পর্যায়ে পৌছে যেতে পারে। আমি সকলের কাছে দোয়া চাই যেন জীবনে আরো ভাল কিছু করে পরিবার ও আমার অঞ্চলের নাম বাংলাদেশ এবং বিশ্বের বুকে তুলে ধরতে পারি ।


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে