প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

ভিয়েতনামে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 07:54:53 pm

ভিয়েতনামে উচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। শনিবার দেশটিতে ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ২০১৯ সালের রেকর্ড তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। ভিয়েতনামের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।


এপ্রিলের বেশিরভাগ সময় ধরেই দক্ষিণ এশিয়া তাপপ্রবাহের কবলে পড়ে। ভিয়েতনামের প্রতিবেশী দেশগুলোতেও তাপমাত্রার রেকর্ড হচ্ছে।


ভিয়েতনামের আবহাওয়া উত্তর থেকে দক্ষিণে পরিবর্তিত হয়, কিন্তু পুরো দেশটি এখন গ্রীষ্মের সবচেয়ে গরম মাসগুলোতে প্রবেশ করছে।


ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং জানিয়েছে, উত্তর-মধ্য থানহোয়া প্রদেশের ইনডোর হোই জুয়ান স্টেশনে শনিবার বিকেলে ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড তাপমাত্রা পরিমাপ করা হয়।


এর আগে ২০১৯ সালের ২০ এপ্রিল দেশটিতে রেকর্ড ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এবার সে রেকর্ডও ভেঙে গেলো।


জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ নগুয়েন এনগক হুই বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষাপটে এটি একটি উদ্বেগজনক রেকর্ড। আমার বিশ্বাস এই রেকর্ড ভাঙতেই থাকবে।


সম্প্রতি বাংলাদেশেও সর্বোচ্চ তামপাত্রার রেকর্ড হয়। গত ১৭ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে। ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনার এ জেলায় টানা অনেকদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে