প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

পাঁচবিবিতে আগুনের কাছে নিঃশ্বাহ হয়ে গেলো ১০ টি পরিবার


জয়পুরহাটের পাঁচবিবিতে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরে আগুন লেগে ঘরের আসবাবপত্রসহ আনুমানিক প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৮ টায় উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চৌড়া কেশবপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পে (গুচ্ছ গ্রাম) এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ সকাল পৌনে ৮ টার দিকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে এক নিমিশে ১০টি ঘর পুড়ে যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানা যাবে । অগ্নিকান্ডে আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলো আয়েশা (৪৫), আরাফাত হোসেন (২২), সালেহা বেগম (৪০), নাজমা বেগম (৩৫), মহসিনা (৩৭), আমিনা পাগলী (৪৫), তারা বানু (৪০), হাবিবুর (৫০), জাহাঙ্গীর বাবু (৪৬) ও মেহেরুল ইসলামের (২৪) ঘর পুড়ে গেছে।


তারা জানান নিজের পরিধানের কাপড় ছাড়া ঘর থেকে কোন কিছুই বের করতে পারেননি। এতে ঐ পরিবারগুলোর প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছারখার হয়ে যায়।


এ ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষনাথ জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন ও স্থানীয় আওয়ামীগ নেতা সামছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবাদের মাঝে টিন, নগদ টাকাসহ খাদ্যসামগ্রী দেওয়ার ঘোষণা দেন।

আরও খবর