দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাসভাড়া কমল কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 06:15:29 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


ডিজেলের দাম লিটারে পাঁচ টাকা কমায় বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাসমালিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


বৈঠকে জানানো হয়, দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা করে কমিয়ে দুই টাকা ২০ পয়সা থেকে দুই টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে দুই টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৪৫ পয়সা করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, আর মিনিবাসে ৮ টাকা।


নতুন ভাড়ার বিষয়ে বৈঠকে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী বলেন, ‘তেলের দাম কমার পরই আমরা ভাড়া কমানো নিয়ে কাজ শুরু করি। এবার এক টাকায় আমরা এক পয়সা করে কমিয়েছি বাসের ভাড়া। তা ছাড়া ডিটিসিএ আওতাভুক্ত বাসের ভাড়া দুই টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়া কাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। নতুন ভাড়ার চেয়ে বেশি আদায় হচ্ছে কি না, তা দেখতে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরাও থাকবেন। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।’


এদিকে নতুন ভাড়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দৈনিক বাংলাকে বলেন, ‘তেলের দাম যে অনুপাতে বেড়েছে সেই অনুপাতে কমানো হয়নি। সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। পাঁচ পয়সা ভাড়া কমানোর কোনো সুফল যাত্রীরা পাবেন না। আর এই ভাড়া কার্যকর হবে না।’


এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৬ আগস্ট দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে দুই টাকা ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে ৩৫ পয়সা বাড়িয়ে দুই টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।


গত ৫ আগস্ট ডিজেল-কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা ও পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করে সরকার। সর্বশেষ গত ২৯ আগস্ট ডিজেল-পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমানো হয়েছে। তাতে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা ও পেট্রলের দাম ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।


এর আগে ২০১৬ সালে তেলের দাম লিটারে তিন টাকা কমানো পর বাসভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা করে কমানো হয়েছিল।

আরও খবর