আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

নড়াইলে দু'গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৩০জন আহত!


নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেম্বার ইব্রাহীম মোল্যা ও বর্তমান মেম্বার নজরুল মোল্যা দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। ১১মে (বৃহস্পতিবার) ভোর ৬ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বাড়ী ভাংচুর হয়। আহতদের স্থানীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজন লোহাগড়া, কালিয়া ও গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লোহাগড়া থানা পুলিশ ও চেয়ারম্যান হাসান মামুদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের পরিত্যক্ত একটি ঘর থেকে চোর সন্দেহে বর্তমান মেম্বারের ছেলে রবিউলকে আটক করে তার পিতার কাছে সোপর্দ করে। রবিউল এ ঘটনায় প্রতিপক্ষ প্রতিবেশী রহমানের ছেলে সুজনের নাম বললে নজরুল মেম্বার সুজনকে মারধর করে। বিষয়টি চেয়ারম্যাকে জানানো হলে পুলিশের সমন্বয়ে উভয়পক্ষকে শান্ত থেকে আগামী শুক্রবার মিমাংসার দিন ধার্য করেন। কিন্তু বিচারের অপেক্ষা না করে আজ ভোরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 
১০ নং কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মামুদ বলেন, গতকাল চোর সন্দেহে এলাকাবাসী নজরুল মেম্বারের ছেলেকে আটকের বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে আগামীকাল শুক্রবার উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে আসি। পরবর্তীতে নজরুল মেম্বারের পক্ষ রাতে মিটিং করেছে এ সংবাদ পেয়ে তাদের আমি সংঘর্ষে লিপ্ত হতে নিষেধ করলে তারা কোন সদুত্তর দেননি। অতঃপর ভোর রাতে সংঘর্ষ শুরু হলে স্থাণীয়রা উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। এতে উভয়পক্ষে বেশকিছু লোক আহত হয় এবং থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েকটি বাড়ীতে অভিযান চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইসচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। এ সময় কয়েকটি বাড়ীতে তল্লাসি চালিয়ে ৩টি ঢাল, ১১টি সড়কি ও ২টি বল্লম উদ্ধার করা হয়েছে। কোন পক্ষই এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে