আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

মৃতের ওয়ারিশদের ৪ করণীয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 04:06:20 am

সংগৃহীত ছবি

◾ ড. এ এন এম মাসউদুর রহমান 


মানুষ মরণশীল। কেউ মারা গেলে তাঁর পরিত্যক্ত সম্পত্তি নিয়ে তাঁর ছেলেমেয়েসহ উত্তরাধিকারীরা বিবাদে জড়ায়। এমনকি আজকাল কেউ কেউ লাশ দাফনকার্য স্থগিত রেখে সম্পত্তি বণ্টনের কাজ করে, যা সম্পূর্ণরূপে ইসলামবহির্ভূত। ইসলামের দৃষ্টিতে, কেউ মারা গেলে তাঁর সম্পত্তিতে ধারাবাহিকভাবে চারটি অধিকার সংযুক্ত হয়, যা তাঁর ওয়ারিশদের বাস্তবায়ন করতে হয়। এ ধারাবাহিকতা লঙ্ঘন করা নিষিদ্ধ। তা হলো—


◾এক

মৃত ব্যক্তি জীবদ্দশায় যে মানের কাপড় ব্যবহার করতেন, সেইরূপ কাপড় ব্যবহার করে লাশ দাফন সম্পন্ন করা। এতে কোনো প্রকার কার্পণ্য অথবা অপব্যয় করা যাবে না। মৃতের সম্পদ না থাকলে কেউ যদি কাফনের কাপড় দান করে, তবে তা বৈধ হবে।


◾ দুই

মৃতের ঋণ পরিশোধ করা। মৃত ব্যক্তি জীবদ্দশায় কোনো ঋণ করলে তাঁর সম্পত্তি থেকে তা পরিশোধ করতে হবে। মহানবী (সা.) বলেন, ‘যতক্ষণ মৃতের ঋণ পরিশোধ না করা হবে, ততক্ষণ তাঁর অন্তর লটকানো অবস্থায় থাকবে।’ (তিরমিজি) মৃতের সম্পদ না থাকলে তাঁর ঋণ উত্তরাধিকারীরা পরিশোধ করবেন।


◾তিন

তিন. উপরিউক্ত দুটি কাজ সম্পাদনের পর মৃতের অবশিষ্ট সম্পত্তির তিন ভাগের একভাগ মৃতের বিশেষ কোনো অসিয়ত থাকলে তা পূর্ণ করা হবে।


◾চার

এরপর যা অবশিষ্ট থাকবে তা মৃতের উত্তরাধিকারীদের মধ্যে কোরআন ও সুন্নাহর বিধান মোতাবেক বণ্টন করা হবে। মহানবী (সা.) বলেন, ‘তোমরা আল্লাহর কিতাব অনুসারে মৃতের উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বণ্টন করো।’ (ইবন মাজাহ)। ইলমুল ফারাইজ বা উত্তরাধিকার আইনের আলোকে সম্পত্তি বণ্টন করা হয়।


লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়