ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

লালপুরে বান্ধবির ভাইয়ের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাটোরের লালপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে সৈকত ইসলাম (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সৈকত ইসলাম উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে ও ওই ছাত্রীর বান্ধবির ভাই।

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় এ ব্যাপারে ওই তরুণীর মা বাদী হয়ে
লালপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ করেন।
ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বান্ধবীর বড়ভাই হলেন অভিযুক্ত সৈকত। বান্ধবীর সাথে প্রাইভেট পড়তে যাওয়ার সুবাধে ওই ছাত্রীর সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকত তাকে তার খালার বাড়ী বনপাড়াতে নিয়ে গিয়ে ধর্ষন করে । পরবর্তীতে সৈকত ওই ছাত্রীকে বিয়ে করতে আপত্তি জানালে গত ১৬ মে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে ওই ছাত্রী। পরে বিষয়টি জানাজানি হলে ভোক্তভোগীর মা লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ করেন।
এবিষয়ে কথা বলতে অভিযুক্ত সৈকত ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আর সৈকতের বাবা মাসুদ রানা ঘটনাটি অস্বীকার করে বলেন, আমার ছেলে এসব কিছু করে নি। আমার ছেলের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে