আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজবাড়ীতে বিএনপি’র ৪১ কর্মীর নামে মামলা।


রাজবাড়ী শহরে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের ৪১ কর্মীর নাম উল্লেখ সহ ১২০জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। নাশকতার অভিযোগে এসময় ১৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রাতে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক মো. মাহাবুর হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের পাঠানো হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিএনপির বিক্ষোভের সময় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও সহযোগি সংগঠনের কর্মীরা শহরে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের ওপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা। 

বিএনপি ও সহযোগি সংগঠনের ১৭ জন কর্মীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে ছাত্রলীগ ও জৈবযুবলীগের নেতাকর্মীরা হামলা করেছে। আবার আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এটি কোন গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। দ্রুত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি। 


আরও খবর