আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ কলেজছাত্রের

কুষ্টিয়া জেলার খোকসায় বাসের ধাক্কায় আবু মুছা (১৮) ও পারভেজ (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরের দিকে খোকসা উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত পারভেজ কুমারখালি উপজেলার পা‌ন্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং আবু মুছা একই উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে। তারা দুজন শমসপুর ক‌লে‌জের ছাত্র।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে তারা নিহত হন। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 


খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, পিছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং বাসের চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

আরও খবর