আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

ঢাবি তরুণ লেখক ফোরামের নেতৃত্বে মাহদী-আরাফাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2022 11:50:10 am

সভাপতি মাহাদী - সাধারণ সম্পাদক আরাফাত


• বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: 


তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার (৪ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 



বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ কার্যবর্ষের জন্য মাহদী হাসান মজুমদারকে সভাপতি এবং আরাফাত হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

মাহদী হাসান মজুমদার এর আগে সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি এবং আরাফাত হোসেন ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নব-নির্বাচিত সভাপতি মাহদী হাসান মজুমদার বলেন, এ ফোরাম তরুণ লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। এ প্লাটফর্মের সাফল্য অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন লেখকদের নিয়ে আমরা কাজ করব। সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।


সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ভূঁইয়া বলেন, আমার প্রতি বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করায় তরুণ লেখক ফোরামকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সংগঠনের সম্মান ধরে রাখতে এবং সাফল্যের ধারা বজায় রাখতে সচেষ্ট থাকব। তরুণ লেখক সৃষ্টিতে আমরা অবদান রাখতে চাই।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

আরও খবর



6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে




6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

১ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে