বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল

কুবিসাসের জানালা ভাঙার ঘটনায় লিখিত অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) কক্ষে পূর্ব দিকের দুটি জানালার গ্লাস ভাঙার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সংগঠনটি। 


রবিবার (০৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। 


লিখিত অভিযোগে বলা হয়েছে, '২০১৩ সাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করে আসছে। পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সমিতির সদস্যরা হুমকির শিকার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ক্যাফেটেরিয়ার ২য় তলায় ১৪ নম্বর রুমে অবস্থিত সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাটি আজ সকাল ১১টার দিকে জানতে পারি। অফিস ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেয়া হয়।'



সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায়  সাংবাদিক সমিতির কার্যক্রম চালানো কক্ষের পূর্ব পাশের দুইটি জানালার কাচ ভেঙে গেছে। সাংবাদিক সমিতির সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবগত করলে প্রক্টরিয়াল বডি এসে পরিদর্শন করেন কক্ষটি।



এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি  মুহা.  মহিউদ্দিন মাহি বলেন, 'আমি এই বিষয়টা জানতে পারি কিছুক্ষন আগে। কে বা কারা করেছে এই বিষয়ে আমি জানি না। আমরা প্রশাসনকে নিয়ে রুমে ঢুকেছিলাম ঢুকে শুধু জানালার কাঁচ ভাঙ্গা দেখলাম। আরো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কি না এই ব্যাপারে আমি নিশ্চিত না। এই ব্যাপারে আমরা প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছি।'



বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, 'সাংবাদিক সমিতির অফিসের জানালা যে বা যারা ভেঙেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, এটিকে আমরা সাংবাদিক সমিতির অফিস হিসেবে দেখছি না। এটি সকলের সম্পদ, বিশ্ববিদ্যালয়ের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। যেহেতু রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধন হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করব।

আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে