আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

শরীরচর্চা করেও কোন ভুলে বেড়ে যাচ্ছে ওজন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-06-2023 01:56:18 am

ওজন কমাতে কে না চায়। তাই নিয়ম করে রোজ জিমে যাচ্ছেন, কঠোর পরিশ্রমও করছেন অথচ ওজন আগের মতই!


নিয়ম মেনে শরীরচর্চা করার পরও ওজন না কমলে আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে। আপনি হয়তো জানেনই না আপনার শরীরচর্চাতেই কিছু কিছু গলদ থেকে যাচ্ছে, যার জন্য ওজন কমছে না। অনেক সময় অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যার কারণে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেও কোনও লাভ হয় না! তাই জেনে নিন জিমে যাওয়া শুরু করলে কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে।


১) অতিরিক্ত প্রোটিন খেয়ে ফেলা : নিয়মিত শরীরচর্চা করলে পেশির শক্তি ও শারীরিক শক্তি ফেরানোর জন্য প্রোটিন খেতে হয়। তবে এক্ষেত্রে প্রোটিনও খেতে হবে পরিমাণ মতো। অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেয়ে ফেললে ওজন কমানোয় সমস্যা হবেই। ওজন ঝরানোর পরিকল্পনা থাকলে দেহের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য ১.২ গ্রাম থেকে ১.৬ গ্রাম প্রোটিন খাওয়া উচিত।


২) ধারাবাহিকতার অভাব : সপ্তাহের তিন দিন জিমে গিয়ে প্রচুর পরিশ্রম করে নিলেন আর বাকি দিনগুলি ঘরে বসেই কাটিয়ে দিলেন, এমনটা করলে কিন্তু চলবে না। ওজন ঝরাতে চাইলে শরীরচর্চার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রতিদিন যে শরীরচর্চাটাই করবেন, সেটা ৩০-৪০ মিনিট টানা করা উচিত। কোনও দিন কম, কোনও দিন বেশি করলে ফল পাওয়া যায় না।


৩) শুধু কার্ডিয়ো করা : কার্ডিয়োতে অনেক বেশি ক্যালোরি ঝরে, এটা ঠিকই। কিন্তু অনেকটা ওজন কমাতে গেলে কেবল কার্ডিয়োর উপর ভরসা রাখলে চলবে না। প্লাঙ্ক, জাম্পিং জ্যাক, স্কোয়াটের মতো ব্যায়াম কার্ডিয়োর মধ্যে পড়ে। হাঁটাহাঁটি করা, সাঁতার কাটা, জগিং, সাইকেল চালানোও কিন্তু কার্ডিয়োর মধ্যেই পড়ে। তাই সব ধরনের শরীরচর্চা মিলিয়ে-মিশিয়ে করার চেষ্টা করুন।


৪) ঘন ঘন ওজন দেখা : সব সময় ওজন দেখার মেশিনে না দেখে, খেয়াল রাখুন যে জামাটা আপনি পরতেন, সেটা ঢিলে হল কি না। কিংবা আপনার নিজের শরীরটা আগের চেয়ে অনেক হালকা লাগছে কি না। রোজ রোজ ওজন পরিমাপ করবেন না। প্রতি সপ্তাহে ওজন পরিমাপ করুন।


৫) শরীরচর্চার আগে কম খাওয়া : খালি পেটে বা কম খেয়ে শরীরচর্চা করা আর একটি ভুল কাজ। ঠিক মতো খাবার খেয়ে শরীরচর্চা করুন, তাতে শক্তিও পাবেন। শরীরচর্চা করলে কিন্তু ডায়েটের উপর জোর না দিলে মুশকিলে পড়বেন। কার্বোহাইড্রেট-প্রোটিন-ফ্যাটের ভারসাম্য বজায় রাখা ভীষণ জরুরি।

আরও খবর