প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

চতুর্থ শিল্প বিপ্লব যেন সমাজে আরো বিভাজন তৈরি না করে তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের (৪আইআর) উপকরণগুলো মানবতাকে আঘাত বা অবমূল্যায়ন করার জন্য ব্যবহার করা হবে না, সেটি নিশ্চিত করতে হবে।তিনি বলেন, ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ৪আইআর উপকরণগুলো আমাদের মানবতাকে আঘাত বা অবমূল্যায়ন করার জন্য ব্যবহার করা হবে না।’৪আইআর যাতে সমাজের মধ্যে আরো বিভাজন তৈরি না করে তা নিশ্চিত করার আহ্বানও জানান শেখ হাসিনা।বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিজ কার্যালয়ে ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম।প্রধানমন্ত্রী সাইবার-আক্রমণ, বিভ্রান্তি এবং অন্যান্য অপকর্মের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা রাখার ওপর জোর দেন।তিনি বলেন, ‘আমাদের সম্মিলিতভাবে সাইবার-আক্রমণ, বিভ্রান্তি এবং অন্যান্য অপকর্মের বিরুদ্ধে সুরক্ষা রাখতে হবে।’তিনি আরো বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে ৪আইআর আমাদের সমাজের মধ্যে আরো বিভাজন তৈরি করে না। এই উদ্দেশ্যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।’


এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের তরুণদের ৪আইআর এবং কাজের ভবিষ্যত তৈরি করতে শুরু করেছে।


তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমাদের ছেলে-মেয়েরা শুধু ৪আইআর প্রবণতা অনুসরণ করবে না, বরং তাদের নেতৃত্ব দেবে।শেখ হাসিনা বলেছিলেন যে দেশের শিক্ষার্থীরা রোবোটিক্সে যে ধরণের উদ্ভাবনী কাজ করছে তা দেখে তিনি উৎসাহিত বোধ করছেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারাদেশে যে উদ্ভাবন মেলার আয়োজন করছি, সেখানেও তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।


তিনি বলেন, বাংলাদেশ অবশ্যই ডব্লিউিইএফ’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে একটি স্বাধীন ৪আইআর কেন্দ্রকে স্বাগত জানাবে।


প্রধানমন্ত্রী বলেছেন যে সরকার ইতোমধ্যেই দেশে ৪আইআর’র জন্য সঠিক ধরণের আইনি, নীতি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য কাজ করছে।তিনি বলেন, ‘আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ন্যানো প্রযুক্তিতে পৃথক জাতীয় কৌশল তৈরি করেছি।’


এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দেশের বিভিন্ন স্থানে ফ্রন্টিয়ার টেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং অন্যান্য বিষয়ে বিশেষায়িত ইনস্টিটিউট স্থাপন করছে।


তিনি আরো বলেন, ‘স্মার্ট গভর্নেন্সের জন্য ভবিষ্যতের রাজনৈতিক নেতাদের বিকাশের জন্য আমরা স্মার্ট লিডারশিপ অ্যাকাডেমিও চালু করেছি।’


তিনি বলেন, ‘আমরা আশা করি যে এই গ্লোবাল কমপ্যাক্টে ডিজিটাল এবং সীমান্ত প্রযুক্তির দায়িত্বশীল এবং উৎপাদনশীল ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য স্পষ্ট নির্দেশিকা থাকবে।’

আরও খবর