পটুয়াখালীর দশমিনায় ট্রাক্টর চাপায় মো. আল-আমিন ব্যাপারী (২৫) নামে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ব্যাপারী দশমিনা সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের হানিফ ব্যাপারীর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, আল-আমিন সকালে ট্রাক্টর নিয়ে কৃষি জমি চাষাবাদ করতে যান। চাষাবাদ শেষে কৃষি জমি থেকে ট্রাক্টর নিয়ে বাড়ির উঠতে গেলে ট্রাক্টর উল্টে এর নিচেই চাপা পরে গুরুতর যখন হন। পরে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.এম আলভী মৃত্যু ঘোষণা করেন।
এবিষয় জানতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার মুঠোফোনে ফোন দিলে তিনি ঢাকা মেইলকে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ দিন ৩২ মিনিট আগে
১ দিন ৩৩ মিনিট আগে
১ দিন ৩৬ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে