শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

শুদ্ধাচার পুরস্কার পেলেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-06-2023 06:25:38 am

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। © ফাইল ছবি


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।


গতকাল রবিবার (২৫ জুন) এ সংক্রান্ত আদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের আদেশ থেকে জানা যায়, মোট চারজনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।



অন্যানরা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত হোসাইন ও অফিস সহায়ক আকলিমা খাতুন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমান টাকা, ক্রেস্ট ও সনদ পাবেন।


মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক নেহাল আহমেদ মাউশি অধিদপ্তরের দায়িত্ব নেয়ার পর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত করতে পেরেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরও খবর