◾কর্ণফুলি◾
ছন্দা দাশ
রুপোর নূপুর পায়ে দিয়ে
ছলাৎ ছলাৎ চল
পাহাড় বেয়ে কর্ণফুলি
নামছে টলমল।
ঢেউ তোলা তার ভঙ্গিমাটি
মোহন রূপের সাজ
ঝলক তুলে চলছে ছুটে
একটুও নেই লাজ ।
কর্ণফুলি , কর্ণফুলি
কানে কোথায় ফুল
ঝুমকোজবা, আলোক লতা
মুক্ত দানার দুল?
ইচ্ছেমতো চলছো ছুটে
যেথায় তোমার সাধ
সাগর বুঝি ডাকছে তোমায়
নেইকো তোমার বাঁধ?
১৩ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৬ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৬ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৫৪ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬০ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
৬০ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে