আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

যৌবন ধরে রাখতে চান বৃদ্ধ বয়সেও? গড়ে তুলুন এই ৭ অভ্যাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-06-2023 11:37:19 am

শরীরের বয়স, মানে বায়োলজিক্যাল বয়স তো বাড়বেই। কিন্তু তার প্রভাব এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়। কারও চেহারায় অল্প বয়সে ছাপ পড়ে। কারও একটু দেরিতে। তবে কোরিয়ানরা নাকি সকলেই কমবেশি এই বয়সের ছাপ আটকানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত।


কিন্তু কীভাবে এই কাজটি করেন কোরিয়ানরা? তারা নাকি সাতটি নিয়ম মেনে চলেন। আপনিও কি চান, এভাবেই যৌবন ধরে রাখতে? তাহলে অবশ্যই গড়ে তুলুন এই ৭ অভ্যাস।


◾প্রতিনিয়ত ত্বকের যত্ন


প্রতিদিন নিয়ম করে কিছুক্ষণ রাখতে হবে ত্বকের যত্নের জন্য। এর মধ্যে সাধারণ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চরাইজিং তো আছেই পাশাপাশি নিয়মিত ত্বকের প্রকৃতি অনুযায়ী মাস্ক ব্যবহার করতে হবে। রাতে শোয়ার আগে ১৫ মিনিট বরাদ্দ রাখতে হবে। সপ্তাহে এক-দুই দিন স্ক্রাবিং দরকার।


◾প্রচুর পানি খেতে হবে


১০ দিন নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে দেখুন। কয়েক দিন যেতেই ত্বকে পার্থক্যটা টের পাবেন। আসলে যতই ময়েশ্চরাইজার মাখুন, শরীর ডিহাইড্রেটেড হলে তাতে কাজ হবে না। এর জন্য শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে হবে।


◾প্রতিদিন শরীরচর্চা


কোরিয়ানদের মধ্যে অনেকেই রোগা থাকতে পছন্দ করেন। নিয়মিত কার্ডিও, ওয়েট ট্রেনিং ইত্যাদি করেন তারা। ব্যায়াম শুধু শরীর নয়, ত্বকের জন্যও দুর্দান্ত! এটি রক্তের প্রবাহ বৃদ্ধি করে। ফলে ত্বক আরও সুন্দর দেখায়।


◾মেকআপ করার পদ্ধতি


কোরিয়ানরা হালকা প্রাইমারের ভক্ত। ত্বকের আসল রংটাই তুলে ধরতে চান তারা। কোনো লাইট ফাউন্ডেশন ব্যবহার করুন। অতিরিক্ত হাইলাইট ব্যবহার করবেন না। ডে লুকের জন্য লিপস্টিক নিউড বা প্যাস্টেল শেডে রাখুন।


◾ভালো মানের প্রসাধনী


এমন কোনো প্রোডাক্ট নয়, যেটি সম্পর্কে ভালো করে জানা নেই। প্রসাধনী ভালো কি না, সেটি দেখেই কিনুন। এই নিয়ে একটুও আপোস করা চলবে না।


◾বিশেষ কিছু জিনিস


কোরিয়ান বিউটি ভ্লগারদের কিছু প্রোডাক্ট প্রায়ই ব্যবহার করতে দেখা যায়। তার মধ্যে রয়েছে ভিটামিন সি সিরাম, ত্বকের ধরন অনুযায়ী মাস্ক, পিম্পেল প্যাচ, ভালো মানের টোনার, স্ক্রাব। এগুলো ব্যবহার করতে পারেন।


◾খাওয়াদাওয়ায় নজর


কোরিয়ানদের সুন্দর ত্বকের আরও একটি কারণ হলো, তাদের খাদ্যাভ্যাস। বিভিন্ন ধরনের সবজি থাকে তাদের ডায়েটে। এর ফলে কোরিয়ানদের ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয় না। ত্বকও থাকে উজ্জ্বল।

আরও খবর