জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ নদীর ঘাটে লুকানো ২৭'শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার দিনে-রাতে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ বিহীন নাঙ্গলকোট! ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬ সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুরে খাল পুনঃখনন কাজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু লাখাইয়ের হাওরে পাকা ধান ঝুলছে,শ্রমিক নেই,হারভেস্টারও নেই,হতাশায় কৃষক। হোটেলে কাজ করতে গিয়ে প্রাণ হারাল তাইজুল হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? কচুয়ায় ০৮ পিছ ইয়াবাসহ তিনজন গ্রেফতার ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

আমতলী পৌর মেয়রের ঈমাম,মুয়াজ্জিন হাফেজদের সাথে মতবিনিময় ও ঈদ উপহার প্রদান


 বরগুনার আমতলী পৌরসভার মিলনায়তনে পৌর এলাকার সকল মসজিদের ইমাম মোয়াজ্জিন ও হাফেজদের নিয়ে নিয়ে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমতলী পৌরসভা এ সমাবেশের আয়োজন করে।


 বুধবার (২৮জুন ২০২৩ ) সকাল ১০ টায় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান ইমাম সমাবেশে সভাপতিত্ব করেন।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ কাদের মিয়া , বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা । 


বক্তব্য রাখেন প্যানেল মেয়র হাবিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসরাম জুয়েল ,গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুস সোবহান লিটন,সাংবাদিক মোঃ জাকির হোসেন, মো. আবু সাইদ খোকন, আমতলী কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মোঃ আব্দুর নূর, রেভিনিউ জামে মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মোঃ আনিসুর রহমান, প্রমুখ। সভায় ১২০ জন ইমাম মোয়াজ্জিন অংশগ্রহন করেন।


সমাবেশ শেষে ঈদুল আযহা উপলক্ষে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের পক্ষ থেকে প্রত্যেকে মসজিদের ইমামকে নগদ ৫ হাজার মোয়াজ্জিমদের নগদ ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

আরও খবর