দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ

ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছেন ১৯ হাজার কর্মী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-06-2023 12:05:27 am

ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নেমেছেন। দুই সিটি করপোরেশনের প্রায় ১৯ হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করছেন।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২৪ ঘণ্টায় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বৃষ্টির মধ্যেও দুই সিটি করপোরেশনের হাজার হাজার পরিচ্ছন্নতাকর্মী একযোগে কাজে নেমেছেন।


বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। দুপুর ১টার পর দুই মেয়র বর্জ্য অপসারণের কার্যক্রম উদ্বোধন করলে পরিচ্ছন্নতাকর্মীরা কাজে নেমে পড়েন।


ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক বার্তায় জানান, ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়ন্ত্রণ কক্ষ/কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যোগাযোগের নম্বর: ১৬১০৬, ০২-৫৫০৫২০৮৪ 


জানা গেছে, বর্জ্য অপসারণে ডিএসসিসির নিজস্ব ৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (পে-লোডার ১০টি, বেকহো-লোডার ৪টি, স্কিড লোডার ৯টি, টায়ার ডোজার-৭টি, চেইন ডোজার ৩টি, ডাম্প ট্রাক-৯৬টি, কম্পেক্টর- ৫৩টি, পানিবাহী গাড়ি-৯টি ইত্যাদি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা, কাটা ও টুকরিসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে।


অন্যদিকে ডিএনসিসি এলাকার বর্জ্য অপসারণের জন্য ৬টি এস্কেভেটর, ৪টি চেইন ডোজার, ২টি ট্যায়ার ডোজার ও ১টি পে-লোডার নিয়োজিত রাখা হয়েছে।


এছাড়া বর্জ্য অপসারণের জন্য দুই সিটি করপোরেশনে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে। কোরবানির বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসির প্রায় ৯ হাজার ও ডিএনসিসির ১০ হাজার কর্মী কাজ করছেন।

আরও খবর

6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

১১ ঘন্টা ১৩ মিনিট আগে



6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে