লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

এবার নোয়াখালীতে বাবা-মাকে মারধর, মাদকসেবী দুই ভাইয়ের কারাদন্ড

এবার নোয়াখালীতে বাবা-মাকে মারধর, মাদকসেবী দুই ভাইয়ের কারাদন্ড



এবার নোয়াখালীতে বাবা-মাকে মারধর, মাদকসেবী দুই ভাইয়ের কারাদন্ড


 রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকসেবী দুই ভাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত আরো ২ মাসের কারাদন্ড দেওয়া হয়।  


সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।


শনিবার (৮ জুলাই) দুপু দেড়টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ সাজা দেন।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবী দুই ছেলে তাদের বাবা- মাকে প্রায় মারধর করত।  এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে তাদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দুই মাদকসেবীর জিহ্বা দেখে মাদক সেবন করার সত্যতা পাওয়া যায়। একই সাথে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেওয়া হয়।


এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলীর কর্মকর্তারা ও চাটখিল থানার একদল পুলিশ।

আরও খবর