সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিটিএ'র কর্মসূচী জাতীয়করণের দাবিতে মোরেলগঞ্জে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েগুলোতে তালা ঝুলিয়ে কর্মবিরতি প্রথমদিন পালিত

মাধ্যমিক  শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক  সমিতির ( বিটিএ)এর ঘোষিত কর্মসূচি  হিসেবে অনির্দিষ্ট কালের জন্য  প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও প্রথমদিন  পালিত হয়েছে।  রবিবার (১৬ জুলাই) সকালে  মোরেলগঞ্জের অম্বিকাচরণ  লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে ক্লাসরুম তালাবদ্ধ এবং শিক্ষকবৃন্দকে প্রতিষ্ঠানে অবস্থান করতে।  ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক মোঃ আব্দুল  মালেক মোল্লা বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, বিটিএ ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয়করণ দাবি আদায় না হওয়া পর্যন্ত  লাগাতার এ কর্মসূচি  চলবে।' স্কুলে এসেও শিক্ষার্থীদের  ফিরে যেতে দেখা গেছে। ফিরে যাওয়া শিক্ষার্থীরা জানায়, সরকারের  কাছে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আমাদের  সম্মানিত  শিক্ষকবৃন্দ  আন্দোলন কর্মসূচি  পালন করছেন বলে পরবর্তী  ঘোষণা  না দেওয়া পর্যন্ত স্কুলে ক্লাস হবে না জানতে পেয়ে ফিরে যাচ্ছি। অনুরূপভাবে  উপজেলার বিশ্বেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক  সন্তোষ  কুমার, মোরেলগঞ্জ  টাউন মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান  শিক্ষক  মোঃ  ইউনুস আলী আকনও অনুরূপ কর্মসূচি পালন করছেন বলে জানান। পাশাপাশি  উপজেলার ষাটোর্ধ  মাধ্যমিক  বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াদ হাসান এর সত্যতা স্বীকার করে বলেন, মাধ্যমিক শিক্ষা  জাতীয়করণের দাবিতে শিক্ষক সংগঠনের সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  মোরেলগঞ্জের মাধ্যমিক  পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতেও তালা ঝুলিয়ে  অবস্থান  কর্মসূচি পালনের  খবর জানতে পেয়েছি।


Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১১ ঘন্টা ৩৯ মিনিট আগে