আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

ইরানে ৬৬ ডিগ্রিরও বেশি তাপমাত্রা রেকর্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2023 04:45:53 am

ইরানে ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির দৈনিক তাপমাত্রার রেকর্ডে সর্বোচ্চ। সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহেরের আসালুয়েহ জেলার পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।


যুক্তরাষ্ট্রভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ইউএস স্টর্মওয়াচের কর্মকর্তা কলিন ম্যাকার্থি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। ম্যাকার্থি বলেন, সোমবার দুপুরে পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার তাপমাত্রা ছিল ৬৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস (১৫২ ডিগ্রি ফারেনহাইট) মানুষ, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর জন্য এ পরিমাণ তাপমাত্রা অসহনীয়।


ইরানে এখন গ্রীষ্মকাল। হিট ইনডেক্সের তথ্যানুসারে, অভ্যন্তরীণ ভূভাগের তাপমাত্রা ও পারস্য উপসাগর থেকে বয়ে আসা অতি উষ্ণ জলীয় বাষ্পের কারণে দেশটির তাপমাত্রা বেড়েছে। তবে শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ইউরোপ ও আফ্রিকার বেশকিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলোর অবস্থা বেশি খারাপ।


গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বের নানা প্রান্ত থেকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের সংবাদ শোনা যাচ্ছে। আবহবিজ্ঞানীরা মনে করছেন, প্রশান্ত মহাসাগরে এল নিনো আরও ঘনীভূত হওয়ায় অ্যাটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা বাড়ছে।


মার্কিন ও ইউরোপীয় জলবায়ুবিদদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ সম্প্রতি এক প্রতিবেদেন জানিয়েছে, চলতি মাসেই বিশ্বের ইতিহাসে উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৩। জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, বিশ্বে সর্বোচ্চ উষ্ণ যেসব দিনের অতীত রেকর্ড রয়েছে সেসবের মধ্যে এ বছর অন্তত ১০টি দিনের রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।


আন্তর্জাতিক টিকা সহায়তা জোট গ্যাভির মতে, দাবদাহের সময় কোনো ব্যক্তি যদি পর্যাপ্ত পানি পান না করেন, তাহলে ঘাম ও মূত্রের ফলে তার শরীর পানিশূন্য হয়ে যায়। সেই সঙ্গে দীর্ঘ সময় পানি পান থেকে বিরত থাকলে রক্তে জলীয়ভাব কমে যায়। তাছাড়া পর্যাপ্ত পানি পান না করলে রক্ত ভারী হয়ে ওঠা, জমাট বেঁধে যাওয়াসহ স্ট্রোক করে মৃত্যু হতে পারে।


প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইডসহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ব্যাপক নিঃসরণ, অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বনজঙ্গল ধ্বংস করা এবং শিল্প কারখানার পরিমাণ দিন দিন বাড়তে থাকায় ক্রমশ অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠছে পৃথিবী। বিশেজ্ঞরা বলছেন, এমন হতে থাকলে খুব শিগগির চরম সংকটে পড়বে গোটা মানবসভ্যতা।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে