আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

সম্পর্ক জোড়া দিতে যেসব বিষয় লক্ষণীয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-07-2023 01:59:25 am

◾ লাইফস্টাইল ডেস্ক : এই দ্রুত-ব্যস্ত যুগে স্বাস্থ্যকর ও সার্থক সম্পর্ক বজায় রাখতে সঠিক যোগাযোগ, বোঝাপড়া ও খাপখাইয়ে চলার ভালো ভারসাম্য থাকা জরুরি।


প্রতিটা সম্পর্কেই চড়াই-উৎরাই থাকে। সামান্য পরিশ্রমের মাধ্যমে সম্পর্কের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারলে তা আরও জোড়ালো হয়।


সম্পর্কে জটিলতা দেখা দিলে সবাই সেগুলো সমাধানের উপায় খুঁজে থাকেন।


ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে সম্পর্ক বিশেষজ্ঞ ও ‘বুক লাভ, লাস্ট অ্যান্ড লেমন্স’ বইয়ের লেখক শাহজিন শিবদাসানি এই সম্পর্কে পরামর্শ দেন, “কোনো সমস্যা দেখা দিলে দুজনকেই খোলামেলাভাবে কথা বলতে হবে। সমস্যার মোকবিলা করতে না চাওয়া ও তাদের মুখোমুখি হতে অক্ষম হওয়া সম্পর্ক ঠিক না হওয়ার লক্ষণ। 


যদি দুজনই সমস্যার সমাধান করার পাশাপাশি একে অপরের সঙ্গে থাকতে চান তাহলে সম্পর্কে এমন পরিবর্তন আনা প্রয়োজন যেখানে দুজনেই প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। এতে সম্পর্ক উন্নত ও জোড়ালো হয়।


◾সম্মান: সমস্যা যাই হোক না কেনো একে অপরকে এখনও সম্মান করতে পারেন কিনা তা বিবেচনা করে দেখা উচিত। গভীর বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের আবেগের যত্ন নেওয়া সম্পর্কের ভীত মজবুত করে।


◾সাহায্য চাওয়া : প্রয়োজনে দুজনেরই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত। দুজনেরই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলা এবং সম্পর্কের বাধা কাটিয়ে ওঠার প্রচেষ্টা নির্দেশ করে যে, আপনারা একে অপরের সঙ্গে থাকতে ইচ্ছুক।  


◾ক্ষমা করা : সম্পর্ক বাঁচাতে চাইলে একে অপরের ভুল ক্ষমা করা উচিত। সঙ্গীর ভুল মনে ধরে রাখা এবং একই বিষয় নিয়ে বার বার ঝামেলা করা অস্বাস্থ্যকর সম্পর্ক চর্চা।


নতুনভাবে সম্পর্ক শুরু করতে চাইলে পুরান ভুল ত্রুটি এড়িয়ে এগিয়ে যেতে হবে।


◾সঙ্গ উপভোগ করা : একে অপরের সঙ্গ উপভোগ করা জরুরি। সঙ্গীর সাথে সমস্যা থাকতে পারে। তারপরেও কি তার সাথে আপনি সবকিছু ‘শেয়ার’ বা ভাগাভাগি করতে চান বা খোলামেলা কথা বলতে চান? সঙ্গীর কাছে কি এখনও নিরাপদ বোধ করেন?


এই প্রশ্নগুলোই মনে করিয়ে দেয় যে, আসলে কিসের জন্য লড়াই করা হচ্ছে। আর সেগুলো কোনোভাবেই অবহেলা করা উচিত না। সব সম্পর্কই জরুরি। নিজের জন্য ভালো নয় এমন কোনো সম্পর্কে জড়ানো ঠিক নয়।


তবে এটাও মনে রাখতে হবে, সব চেয়ে ভালো সম্পর্কেও যত্নের প্রয়োজন হয়। যদি দুজনেই সমান প্রচেষ্টা চালান তাহলে যে কোনো পরিস্থিতিই সামলে নেওয়া যায়।

আরও খবর