আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বিটিসিএলএফের নেতৃত্বে মাহাদী - ওয়ালি উল্লাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-07-2023 06:54:27 am

সভাপতি মাহাদী হাসান - সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ


তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৩-২৪ কার্যবর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  এস এ এইচ ওয়ালিউল্লাহ।


সোমবার (৩১ জুলাই) দিনের ১১.৩০ সংগঠনটি অনলাইনে ২০২৩-২৪ সেশনের কমিটি ঘোষণার অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা ফয়সাল আহাম্মদ। 


পরবর্তীতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা মারজুকা রায়না, এবং মো. ফয়সাল আহাম্মদ। বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছ।


উল্লেখ্য সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১ম লেখক সম্মেলন অনুষ্ঠিত হয় গত ২৪ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার মিলনায়তনে সারাদেশের সদস্যদের নিয়ে বড়সড় প্রোগ্রামের আয়োজন অনুষ্ঠিত হয় । উক্ত প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতি মন্ত্রী কে এম খালিদ এমপির , সাংবাদিক আশফাকুজ্জামান প্রতিষ্ঠাতা জাহানুর ইসলাম সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ আরো অনেকে। এতে সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি নেজাম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন - সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসরাফিল আলম রাফিল এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মাহদী হাসান মজুমদার। 




নবনির্বাচিত সভাপতি মাহদী হাসান মজুমদার বলেন, সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রবের প্রতি যিনি আমাকে এমন একটি বড় দায়িত্বের সুযোগ করে দিয়েছেন । কৃতজ্ঞতা জানাই সংগঠন সংশ্লিষ্ট সবার প্রতি। এই সংগঠনের প্রায় সূচনালগ্ন থেকেই আমি এর সাথে যুক্ত। সংগঠনের বেড়ে উঠা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। সংগঠনের খুটিনাটি জানা থাকায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবো বলে আশা রাখছি। সংগঠন সংশ্লিষ্ট সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতায় সংগঠনকে আগের চেয়ে ভালো জায়গায় রেখে যেতে পারবো বলে প্রত্যাশা করছি।


সাধারণ সম্পাদক এ এইচ ওয়ালি উল্লাহ বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আমাকে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।


আরও খবর