বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা

বৃক্ষ রোপন কর্মসূচী ও বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস ২০২৩

বৃক্ষ রোপন ও স্কার্ফ দিবসের স্থির চিত্র

বাংলাদেশ স্কাউট কর্তৃক পূর্ব-ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ বাস্তবায়নে সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপ গতকাল ১ই আগস্ট রোজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে ও আশেপাশে রাস্তার ধারে ( আম , জাম , কাঠাল, আমলকী, নিম, বড়ই  নারিকেল,  খেজুর সহ) নানান ধরনের বৃক্ষ রোপণ করে। বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয় সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের সম্মানিত রোভার স্কাউটস লিডার (আরএসএল) জনাব মো: জুবায়ের ইকবাল ও সিনিয়র রোভার মেট মো: নাদিমুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে  । সকল স্কাউট সদস্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

পরবর্তী ধাপে সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউটস গ্রুপে বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস পালিত হয় । প্রতি বছর সারা বিশ্বে স্কাউটারদের মধ্যে সফলতার সহিত ১ই আগস্ট পালিত হয় বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস। একটি স্কার্ফ একজন স্কাউটের কাছে অত্যান্ত সম্মানের এবং গৌরবের।স্কাউট স্কার্ফ দিবস পালনের উদ্দেশ্য হল যে সমস্ত সক্রিয় এবং প্রাক্তন স্কাউটদের "স্পিরিট অফ স্কাউটিং" দৃশ্যমান করার জন্য জনসম্মুখে তাদের স্কাউট স্কার্ফ পরিধান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

"একবার স্কাউট - সর্বদা একটি স্কাউট"

সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপ কতৃক আয়োজিত উক্ত বৃক্ষ রোপন কর্মসূচী ও বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস -২০২৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ কমিটির সভাপতি সম্মানিত অধ্যক্ষ  মহোদয় (ভারপ্রাপ্ত) জনাব মো: ইসমাইল হোসাইন । এবং আরো উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক মো: ওয়াসীম মোল্লা সহ গ্রুপ কমিটির আরো সদস্যবৃন্দ । 

আরও খবর