সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা


বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন এক মতবিনিময় সভা করেছেন।

সোমবার (৭ আগস্ট)  দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হাসান । 

উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারমন্যান ফাহিমা খানম, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মোরেলগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় রায়, কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা প্রোকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা  শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা অসিত বর্মন, সজল মহুলী, রফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শুভঙ্কর মন্ডল  সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ।

এর পূর্বে সকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হাসান উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

এ সময় প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হাসান  বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনাদের সকলের সহযোগিতায় উন্নত বাগেরহাট গড়তে কাজ করে যেতে চাই, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির হার বাড়ানোর ক্ষেত্রে শিক্ষক কর্মকর্তাদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। 

এরপরে তিনি উপজেলার কৃষি দপ্তর ও আইসিটি দপ্তরের দুটি কর্মসূচীর উদ্বোধন করেন  এবং উপজেলা পরিষদ চত্তরে জেলা প্রশাসক একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করেন।


Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১১ ঘন্টা ৩৯ মিনিট আগে