প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ হয়েছে: বাইডেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-09-2022 09:14:53 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক 


যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ হয়েছে যদিও করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।


তিনি বলেন, ‘আপনি যদি খেয়াল করেন তো দেখবেন, কেউ এখন মাস্ক পরছে না। সবাই স্বাভাবিক জীবনে ফিরছে। আমি মনে করি সব কিছুতেই পরিবর্তন আসছে।’


বিবিসি জানিয়েছে, এখনই কোভিড-১৯ এর জনস্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সতর্কতায় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই। গত আগস্টে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকেই এই অবস্থা জারি রয়েছে।


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৩০২ জন। এ ছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩০ হাজার ৮৮৫ জন।


এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩১ হাজার ৭০৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৬০৯ জনে। এ ছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৫৯২ জন।


করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৮৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৯০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৫৫৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৮ হাজার ৯৩৮ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৪৮০ জন।

আরও খবর