সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

৪ শতাধীক বৃক্ষ রোপণের মধ্য দিয়ে "ক্ষেতলাল নাগরিক সংঘ" নামে একটি সংস্থার আত্মপ্রকাশ

চার শতাধিক বৃক্ষ রোপণের মধ্য দিয়ে জয়পুরহাটের "ক্ষেতলাল নাগরিক সংঘ" সমাজ সেবামূলক একটি সংস্থা আত্মপ্রকাশ করেছে।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় সংস্থাটির সভাপতি ফিশারি অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

বৃক্ষ রোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ ফাররুখ, সহ-সভাপতি সাংবাদিক-কলামিস্ট ও শিক্ষক মশিউর রহমান খান, মোঃ জোহা, সাধারণ সম্পাদক মোঃ সাফিসহ বিভিন্ন দায়িত্বশীল সদস্যবৃন্দ।

বটতলী থেকে  ক্ষেতলাল সংযোগ সড়কে বকুল ফুল, কৃষ্ণচূড়া, তমাল, সোনালী ও জারুল  সহ বিভিন্ন প্রজাতির ৪শতাধীক বৃক্ষ রোপণ করা হয় । 

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায়, নেতৃবৃন্দরা বলেন, এ সংস্থাটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজ এর মাধ্যমে সমাজের গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার পরিকল্পনা রয়েছে যাতে সমাজে যারা মেধাবী তারা আর্থিকভাবে কোন সংকটে না থাকে এবং তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। জয়পুরহাট জেলাসহ সারা দেশে সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করায় সংস্থাটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংস্থাটির উপদেষ্টা মন্ডলির সদস্য, ওবায়দুর রহমান সুইট, আব্দুল আলিম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রতিনিধি মিলন রায়হানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আরও খবর



deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে