ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

দিল্লি গেলেন শেখ হাসিনা, বিকালে মোদীর সঙ্গে বৈঠক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2023 05:40:24 am


জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


তার উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার জানান, শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।


শনি ও রোববার হবে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি ২০-এর শীর্ষ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা।


দিল্লি পৌঁছে বিকেলে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে সময় দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে।


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, রুপি ও টাকায় বৈদেশিক বাণিজ্য করতে ন্যাশনাল পেমেন্টস সিস্টেম অব ইন্ডিয়া (এনপিসিআই) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে হবে একটি সমঝোতা স্মারক হবে। এছাড়া কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে আরও দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে দুই পক্ষ।


পাশাপাশি বাগেরহাটের রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত রেলপথও উদ্বোধন করার কথা রয়েছে দুই প্রধানমন্ত্রীর।


জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী, আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গেও শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে।



আরও খবর