তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা



 ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা


বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালী সদর উপজেলার ৯ নং কালাদরাফ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে চেয়ারম্যানের প্রতি অনাস্থা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন ওই ইউনিয়ন পরিষদের ৯জন সদস্য।


অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। এরআগে রোববার কালাদরাপ ইউনিয়ন পরিষদের ৯জন সদস্য স্বাক্ষরিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেয়া হয়।


অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী বেগম, আলেয়া বেগম, রুমি আক্তার, পুরুষ সদস্য মো. গোলাম কুদ্দুস, মো. নাছির, মো. আহছান উল্যাহ, আবুল কালাম, মো. হানিফ শেখ ও আবুল বাশার।


অভিযোগকারীরা বলেন, শাহাদাত উল্যাহ সেলিমের কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করে যাচ্ছেন। জনগনের যে সেবা প্রদান করার কথা, তার কাছ থেকে সেবার পরির্বতে মানুষ শোষণের শিকার হচ্ছে। তাই আমরা জনগনের প্রতিনিধি হিসাবে তার বিরুদ্ধে অনাস্থা প্রদান করেছি।


ইউপি সদস্যরা আরো বলেন, শাহাদাত উল্যা সেলিমের বিরুদ্ধে গত বছরও আমরা অনাস্থা প্রদান করেছি। কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পর্যায়ের নেতাদের অনুরোধে আমরা পুনরায় একসাথে কাজ শুরু করি। কিন্তু সেলিম তার স্বেচ্ছাচারিতা না থামিয়ে আবারো দুর্নীতি ও অনিয়ম শুরু করে। তাই আবারো তাকে অনাস্থা দিয়েছি। আমরা তার বিরুদ্ধে দেওয়া সকল অভিযোগের তদন্তপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি।


এবিষয়ে জানতে চাইলে কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম বলেন, আমাদের মাঝে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় উভয়পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দিয়েছেন।


উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা ইউপি চেয়ারম্যান শাহাদাত উল্যাহর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন ইউপি সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও খবর