আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

কর্মী না আসায় ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের কর্মীসভাস্থল ত্যাগ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীসভায় নেতা-কর্মী উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রধান অতিথি হিসেবে সভাস্থল ত্যাগ করেন ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। 

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আইড়মারী এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল তাঁর নির্বাচনী এলাকায় ৫ দিনের সরকারি সফরে এসেছেন। এ সফরে আওয়ামী লীগের ৭টি দলীয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাদিকুর রহমান খান স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিমন্ত্রীর সরকারি সফর সূচিতে এসব তথ্য জানা গেছে। একই তথ্য নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম। 

ইতিমধ্যে ৪টি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ সম্পন্ন করেছেন প্রতিমন্ত্রী। একই সময় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেরও উদ্বোধন করেছেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রীর সফরসূচি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চরপুটিমারী ইউনিয়নের আইড়মারী দক্ষিণপাড়া নফছের সরকারের বাড়ি সংলগ্ন ঈদগাঁয়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মীসভার আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো।


স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মীসভাস্থলে চেয়ার-টেবিল রাখা হয়। পুলিশ পটোকলে যথা সময়ে উপস্থিত হন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। কিন্তু সেখানে নেতা-কর্মী উপস্থিত না হওয়ায় কর্মীসভা করা সম্ভব হয়নি। পরে সভাস্থল ত্যাগ করেন প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে সফরসঙ্গী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চার্লেস চৌধুরী, আব্দুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ।

চরপুটিমারি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ  সম্পাদক সোহেল রানা বলেন, 'কর্মীসভায় আমাকেও দাওয়াত দেওয়া হয়নি। সভা মঞ্চে নেতা-কর্মী উপস্থিত হননি। এতে রাগারাগি করে সভাস্থল ত্যাগ করে চলে যান প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী।'

চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি আব্দুস সামাদ বলেন, 'নেতা-কর্মী উপস্থিত না হওয়ায় কর্মীসভা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীসভার আয়োজন করবে বলে প্রতিমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।'

চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, 'আয়োজকরা না বলায় নেতা-কর্মীরা সভায় উপস্থিত হননি। ফলে কর্মীসভা করা সম্ভব হয়নি। এতে মন খারাপ করে ক্ষুব্ধ হয়ে সভা মঞ্চ থেকে ধর্ম প্রতিমন্ত্রী চলে গেছেন।'

উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়কারী সালাউদ্দিন শাহ বলেন, 'সভার আয়োজক নেতা-কর্মীদের সভার বিষয় তেমনটা জানায়নি। যার জন্য নেতা-কর্মীরা সভায় উপস্থিত হয়নি। পরে সভা না করেই ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল মহোদয় চলে আসেন।'


আরও খবর