প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

আমি কোনো অপরাধ করিনি : ড. ইউনূস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-10-2023 07:25:31 am

গ্রামীণ টেলিকমের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজিরা হয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল নয়টা ৩৭ মিনিটে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়েছেন তিনি। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদকের তদন্ত দল। এক ঘণ্টা ২০ মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ইউনূসের দুই আইনজীবী জিজ্ঞাসাবাদ কক্ষে উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টা পর কার্যালয়ে থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।


এ সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি কোনো অপরাধ করিনি, শঙ্কিত কেন হবো, এটা লিগ্যাল বিষয় । তিনি বলেন, আমাকে ডেকেছে তাই এসেছি। অভিযোগের বিষয়ে আমার কিছু বলার নেই। এটা আইনি বিষয়, আমার আইনজীবী বলবেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, যা হয়েছে আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে। পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন ও কাল্পনিক ।


জিজ্ঞাসাবাদের আগে আবদুল্লাহ আল মামুন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় জাতিসংঘে বৈঠক থাকা সত্ত্বেও তার মক্কেল দুদকের কাছে হাজির হয়ে তদন্তে সহায়তা করছেন। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করবে। তবে ড. ইউনূসের সঙ্গে বাকি ১২ জন আজ দুদকে হাজির হয়েছেন কি না তা জানা যায়নি।


উল্লেখ্য, অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করে চিঠি দেয় দুদক। গত ২৭ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। চিঠিতে আগামী ৫ অক্টোবর তাকে দুদকে হাজির হতে বলা হয়।


ড. ইউনূসকে লেখা চিঠিতে দুদক জানায়, গ্রামীণ টেলিকম কোম্পানির ম্যানেজমেন্ট কাউন্সিলসহ ১৩ জনের বিরুদ্ধে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলার সুষ্ঠু তদন্তের জন্য ড. ইউনূসের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এর আগে গত ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

আরও খবর