আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে মহাঅষ্টমী

রবিবার , ৩ অক্টোবর, ১৭ আশ্বিন ১৪২৯ সাল শাস্ত্র মতে মহাঅষ্টমী শারদীয় দুর্গাপূজার সবচেয়ে জাঁকজমকপূর্ণ দিন মহা অষ্টমী। এদিনের অন্যতম আকর্ষণ কুমারীপূজা। দেবীর সন্ধ্যাপূজা আর কুমারি পূজার মধ্যদিয়ে সনাতম ধর্মবলম্বীরা দিনটি পালন করবেন। মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পূজিত। ভক্ত-পূজারিরা সকাল থেকেই মণ্ডপগুলোতে সমবেত হবেন।



সকালটা জেগে উঠে ঢাক বাদ্যের তালে। কুমারী পূজার মধ্য দিয়ে দিনটি পালন করে হিন্দু ধর্মাবলম্বীরা। কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবী মনে পূজা করবে ভক্তরা।


দুর্গাপূজার অন্যতম বৈশিষ্ট্য কুমারী পূজা। দেবী পুরাণে কুমারী পূজার সুষ্পষ্ট উল্লেখ রয়েছে। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পুত-পবিত্র ও মাতৃভাবাপন্ন। 


মহা অষ্টমীদিন সকাল ৭টা ৫৫ মিনিটে দুর্গতিনাশিনী মা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে মহাসপ্তমী পূজা শুরু হয়। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মা দুর্গার বোধনের মধ্য দিয়ে  শনিবার শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা। দেশের পূজা মন্ডপগুলোতে ঢাকের বোলে ধ্বনিত হচ্ছে বাঙালির হৃদয়তন্ত্রীর বাঁধভাঙা আনন্দের জোয়ার।


মূলত দুর্গাপূজার মূল পর্ব শুরু হয়  সোমবার সপ্তমীতে। গত চলে দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ।


মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা চলে। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দ্বীপ দিয়ে পূজা করেন ভক্তরা। গতকাল সপ্তমী পূজার দিন সন্ধ্যায় বিভিন্ন পূজামন্ডপে ভক্তিমূলক সঙ্গীত, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে সপ্তমী পূজা।


পাটকেলঘাটা  (বলফিল্ড) সার্বজনীন পূজা মন্দিরসহ তালা উপজেলায় ৮৩ টি মন্ডপে পালিত হচ্ছে শারদীয়া দৃর্গাউৎসব।


তালা উপজেলায় প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাঁচ দিনের শারদ উৎসব শেষ হবে ৫ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে।এদিকে শনিবার সন্ধ্যায় তালা ও পাটকেলঘাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির,জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা শেখ নুরুল ইসলাম,তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, এসময় আরো উপস্থিত ছিলেন পাটকেলঘাটা সার্বজনীন পৃজা মন্দির কমিটির সভাপতি নিত্য নন্দ সাধু,সাধারন সম্পাদক প্রবীর স্যানাল, শ্যামল সাধুসহ তালা উপজেলা পূজা উৎযাপন কমিটি নেতৃবৃন্দ।


১৯০১ সালে ভারতীয় দার্শনিক ও ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম কলকাতার বেলুড় মঠে নয়জন কুমারী দিয়ে এ পূজার মাধ্যমে এর পুনঃপ্রচলন করেন। তখন থেকে প্রতি বছর দুর্গাপূজার অষ্টমী  তিথিতে এ পূজা হয়ে আসছে।


আরও খবর