আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে কখন, যা বলল পিজিসিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2022 12:33:02 pm

সংগৃহীত ছবি


◾ নিউজ ডেস্ক 


জাতীয় গ্রিডে বিপর্যয়ের (ট্রিপ) কারণে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, রাজবাড়ী, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের অর্ধেকের বেশি স্থানে একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার বেলা ২টার দিকে দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে।


কখন পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এমন প্রশ্নে পিজিসিবির সূত্র জানিয়েছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ৷ পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক পিজিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, কাজ চলছে। তবে কতক্ষণ এমন পরিস্থিতি চলবে বলা যাচ্ছে না।


বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, বিকল্প উপায়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন -হাসপাতাল, সরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 


ইতোমধ্যে ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে। গুরত্বপূর্ণ স্থাপনায় সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


শেষ খবর পাওয়া পর্যন্ত যেসব জেলায় বিদ্যুৎ নেই সেগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, নেত্রকোনা, ঝিনাইদহ, রাঙামাটি, রাজবাড়ী, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, বান্দরবান, হবিগঞ্জ।


বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিবির চট্টগ্রাম শাখার প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন গণমাধ্যমকে বলেন, আমাদের ইস্টার্ন গ্রিড ফেল করেছে, যমুনার এপারে (পূর্ব) যেটা সেটা। এতে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা সব জায়গায় ফেল। সময়টা ঠিক আমি খেয়াল করিনি, তবে দুইটার দিকে হয়েছে। 


তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে