আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুতস্পর্শে একই পরিবারের ২ জনের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুতস্পর্শে একই পরিবারের ২ জনের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুতস্পর্শে একই পরিবারের ২ জনের মৃত্যু


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। বুধবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া গ্রামের মাছেম মোল্লার ছেলে মোঃ নুরু মোল্লা (৭৬) ও তার ভাতিজা মোঃ আনোয়ার মোল্লার ছেলে মোঃ শামীম মোল্লা (২৮)।

স্থানীয়রা জানান, নুরু মন্ডলের পাড়া এলাকায় মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু(এক্সকেভেটর) কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়েছিল। এতে ওই খালের পুরো পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বুধবার দুপুরে বাড়ির পাশের  খালের ওপার পাটখরি আনতে গিয়ে নুরু মোল্লা বিদ্যুতায়িত  হয়ে  যান । বিষয়টি তিনি টের না পেয়ে বিদ্যুতায়িত ওই পানি স্পর্শ করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে দ্রুত উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাতিজা শামীম মোল্লা। এসময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ শরীফুর ইসলাম জানান, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার পথেই আরেক জনের মৃত্যু হয়।
আরও খবর