প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে তালা ভেঙে বাসায় ঢুকে মাংস-ভাত খেয়ে আসবাবপত্র চুরি



কুড়িগ্রামের উলিপুরে একটি বাড়ির গেট ও রুমের তালা ভেঙে ফ্রিজে রাখা ভাত মাংস খেয়ে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। বিষয়টি জানার পর চুরি হয়ে যাওয়া বিভিন্ন মালামাল উদ্ধারসহ চুরির মূলহোতাসহ ৩ চোরকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ



শনিবার (২১ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। 


ভুক্তভোগী শাজাহান হোসাইন নামের এক ব্যক্তি উলিপুর থানার অজ্ঞাত চোরদের নামে শনিবার (২১ অক্টোবর) সকালে মামলা দায়ের করলে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে চোর চক্রের মূলহোতা উলিপুর পৌরশহরের জোনাইডাঙ্গা গ্রামের মোঃ ফারুক হোসেন (৩২) ,মোঃ খোকন মিয়া (৪২) ও উলিপুর হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় এলাকার মোঃ আব্দুল হাকিম (৪৮) কে গ্রেফতার করে পুলিশ। 



তাদের কাছ থেকে চোরাইকৃত ছোট পানির পাম্প ১টি, গ্যাসের চুলা-১টি, লাল রংয়ের ছোট বাই সাইকেল-১টি, এলইডি মনিটর-২টি, গ্যাস সিলিন্ডার-১টি, স্বর্ণের আংটি-১, কম্বল ২টি,  স্টাবলাইজার-১টি, পানির ফিল্টার-১টি, বে­ন্ডার-১টি, মেলামাইন পে­ট-১৩টি উদ্ধার করে উলিপুর থানার একটি চৌকস টিম। 



মামলা ও পুলিশ সুত্র জানায়, উলিপুর পৌর শহরের একটি পরিবারের সকল সদস্য মিলে গত ১৮ অক্টোবর রাতে উলিপুরের বজরা এলাকায় বোনজামাই এর জানাযায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যায়। পরেরদিন নিজ বাসায় এসে দেখেন তাদের বাসার গেটের তালা ও রুমের তালা ভাঙ্গা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো ও তাদের বিভিন্ন মালামাল ঘরে নেই। এছাড়াও তাদের বাড়ির রান্না করা ভাত ও মাংস সব খেয়েছে চোররা।



উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ভুক্তভোগী পরিবারটি শনিবার সকালে মামলা দায়ের করলে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান চালিয়ে চোরদের গ্রেফতার করা হয়। এছাড়াও পরিবারটির বিভিন্ন ধরনের রান্না করা খাবার ফ্রিজে রাখা ছিল। এসব খাবার সব খেয়ে চোররা বিভিন্ন আসবাবপত্র চুরি করে চলে যায়। 



কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য তারা বিভিন্ন সময়ে বাসার মালিকদের অনুপস্থিতিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাসার তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যেতো। 



তিনি আরও বলেন, পরবর্তীতে মামলা ও অভিযোগের ভিত্তিতে তার সকল তথ্য সংগ্রহ করে চোরাই মালামাল উদ্ধারসহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।  নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। 



আরও খবর