আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আবেদন ধর্ম প্রতিমন্ত্রীর

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আবেদন জানিয়ে নিজ নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশে 

ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেছেন, 'দলমত নির্বিশেষে নৌকা ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আজ শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছেন। তিন বেলা খাবার খেয়ে সুখে বসবাস করছেন। মানুষের আজ অভাব নেই। অভিযোগ নেই।'

শনিবার (২১ অক্টোবর) বেলা ৩টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী ঘোনাপাড়া এলাকায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মুজিব কিল্লা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল বলেন, 'নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে। বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না। বিশ্বে মাথা উঁচু করে চলবে। সেই লক্ষ্য পূরণ করতে আগামী ডিসেম্বরে দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’


ফরিদুল হক খান দুলাল এমপি আরও বলেন, '৩৮ বছরে বাংলাদেশের উন্নয়ন হয়েছে ১ লক্ষ কোটি টাকা, আর সাড়ে ১৪ বছরে উন্নয়ন হয়েছে প্রায় আট লক্ষ কোটি টাকা কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এক সময় আমাদের উপজেলায় রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট না থাকায় আমাদের ছেলে মেয়েদের ভালো বিয়ের ঘর আসতো না রাস্তা ঘাট উন্নয়ন হওয়ার কারণে এখন আমরা বড় বড় বিভিন্ন শহরে বিয়ে দিতে পারচ্ছি।'


প্রতিমন্ত্রী বলেন, 'বিএনপি সাড়াদেশে এক সঙ্গে বোমা মেরেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এক সঙ্গে ৫৬০টি স্থানে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।'


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,

আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবির এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু।




আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে