আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজবাড়ী গোয়ালন্দে ৩০ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্ৰাম গাঁজা সহ গ্রেপ্তার ১।

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের সফল অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন  মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার ২৬শে অক্টোবর বিকালে ওসি স্বপন কুমার মজুমদার জানান, ২৫শে অক্টোবর রাতে দৌলতদিয়া ঘাটে  মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মোঃ মুন্নু মুন্সি (৪০)'কে  তার বসত বাড়ীর শয়ন কক্ষের ম্যালামাইনের ওয়ার ড্রোবের ভিতরে রক্ষিত অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মোকছেদ আলী মুন্সির ছেলে। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে যাচ্ছিলো। কিন্তু পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। মাদক ব্যবসায়ী মুন্নু'র বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদকসহ মোট ০৩ টি মামলা রয়েছে। পরে  আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর