প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

পুলিশের রাতভর অভিযানে কুড়িগ্রামে জামাত-বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার



কুড়িগ্রামে রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।



বুধবার (১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার করে পুলিশ। 



পুলিশ জানায়, জেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে রাজারহাট বিএনপির ২জন কর্মী, লালমনিরহাটের ১ জন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।  কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতিসহ বিএনপির ৫ জন নেতাকর্মী, এবং উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারীতে ২ জন ও উলিপুরে ১ জন জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট ৪ জন জামায়াত নেতাকর্মীসহ মোট ৯জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।



এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা বিএনপির একাধিক নেতাকে মুঠোফোনে কল দেয়া হলেও কেউ ফোন রিসিভ করেনি।  তবে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিবার দাবি করেন মঙ্গলবার রাত ১১ টার দিকে গাড়িয়াল পাড়ার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। 



কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।  



আরও খবর