আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রোজ একটি করে খান আমলকি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-11-2023 07:51:34 am

শীতের মৌসুম মানেই রোগবালাই জাঁকিয়ে বসা। ঠান্ডা লেগে সর্দি-কাশি তো আছেই, সেই সঙ্গে সংক্রমণ জাতীয় নানা সমস্যাও দেখা দেয়।


আর তাই শীত আসতে না আসতেই সতর্ক হতে শুরু করেন অনেকেই। তবে শীতকালীন রোগের সঙ্গে লড়াই করতে অন্যতম ভরসা হতে পারে আমলকি। সুস্থ থাকতে আমলকি সারা বছরই খাওয়া যায়। কিন্তু শীতকালে ফিট থাকতে কেন রোজ একটি করে আমলকি খাবেন?


রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : আমলকিতে ভিটামিন সি আছে ভরপুর পরিমাণে। এই ভিটামিন সংক্রমণের ঝুঁকি কমায়। রোগের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত করে শরীরকে। মৌসুমি রোগবালাই থেকে দূরে থাকতে ভিটামিন সি অনবদ্য ভূমিকা নেয়। তাই রোজ যদি একটি করে আমলকি খাওয়া যায়, তা হলে শারীরিক ভাবে ফিট থাকা সহজ হবে। 

মানসিক অবসাদ কমায় : আমলকি শুধু শরীর নয়, যত্ন নেয় মনেরও। পলিফেনলস এবং ফ্ল্যাভোনয়েড উপাদান সমৃদ্ধ আমলকি মানসিক চাপ কমায়। উদ্বেগ, অবসাদের অন্যতম কারণ হল অক্সিডেটিভ হরমোনের অত্যধিক ক্ষরণ। এই হরমোন ক্ষরণে রাশ টানে আমলকি।


ত্বক এবং চুলের যত্ন : শীতে ত্বক প্রচণ্ড আর্দ্র হয়ে পড়ে। সেই সঙ্গে চুল ঝরার পরিমাণও বেড়ে যায়। ত্বক এবং চুলের অধিকাংশ সমস্যার সমাধান লুকিয়ে আছে আমলকিতে। রোজকার ডায়েটে আমলকি রাখলে যত্নে থাকে ত্বক। চুলের গোড়া মজবুত করতেও আমলকি খাওয়া জরুরি।


হজমের সমস্যা কমায় : আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। হজমের সমস্যা ঠেকাতে ফাইবারের জুড়ি মেলা ভার। শীতে অনেকেরই পেটে হজমের গোলমাল হয়ে থাকে। সেখান থেকেই গ্যাস-অম্বল শুরু হয়। সে সবের ঝুঁকি কমাতে গ্যাসের ওষুধ না খেয়ে রোজ একটি করে আমলকি খেতে পারেন।

আরও খবর