দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ

বেরোবি শিক্ষক মো: তৌফিকুল ইসলামের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশে শিক্ষক সমিতি প্রতিবাদ

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 08-12-2023 05:53:56 am

ড. আবু রেজা মো: তৌফিকুল ইসলামের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশে এক লিখিত বিজ্ঞপ্তিতে প্রতিবাদ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

গত শনিবার (৩ ডিসেম্বর), ২০২৩ তারিখে অনলাইন ভিত্তিক বাংলা ট্রিবিউন পত্রিকায়  "এক বছরে ১০২টি গবেষণা পত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন " শিরোনামে প্রকাশিত সংবাদটি শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়। তারপর তারা একটি প্রেস বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষক সমিতি মনে করে সংবাদটি সত্য নয়। 

উক্ত সংবাদে মো: তৌফিকুল ইসলামের বিরুদ্ধে গবেষণা পত্র নকলের অভিযোগ করে। কিন্তু তার কোন গবেষণা কিভাবে নকল করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। তাছাড়া উপাচার্যের কাছে অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কে অভিযোগ করেছে তা স্পষ্ট করে বলা হয়নি।

ড. ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তথা জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ের একজন খ্যাতিমান গবেষক। গত প্রায় এক যুগ ধরে তাঁর নিরলস গবেষণা ও সাধনার দ্বারা বাংলাদেশের শিক্ষা ও গবেষণায় অবদান রেখে চলেছেন। তিনি তাঁর গবেষণা কর্মের স্বীকৃতি স্বরূপ আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জরিপে পৃথিবীর শ্রেষ্ঠ ২ শতাংশ গবেষকের তালিকায় পরপর দুইবার স্থান পেয়েছেন। তাঁর অসংখ্য গবেষণাপত্র বিশ্বের প্রসিদ্ধ পিয়ার রিভিউড জার্নালে যথাযথ মানদন্ড মেনে প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের সেরা গবেষকদের নিয়ে গড়া প্রতিষ্ঠান 'বাংলাদেশ একাডেমি অব সায়েন্স' এর নির্বাচিত অ্যাসোসিয়েট ফেলো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গবেষণা ক্ষেত্রে যে কোনো প্রকার জালিয়াতির বিরুদ্ধে। কিন্তু এর সাথে মিথ্যা, ভিত্তিহীন, ও বানোয়াট অভিযোগে কোন অন্তপ্রাণ গবেষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রমের ঘোর বিরোধী। একজন প্রতিথযশা গবেষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া অভিযোগ করা এবং সেই বিষয়ে সংবাদ প্রচার করার নেপথ্যে কোনো না কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে বলে শিক্ষক সমিতি মনে করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। 
আরও খবর