আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পেতে চান আমিরাত প্রবাসীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 12:00:45 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


সংযুক্ত আরব আমিরাতে থাকা দুটো বাংলাদেশ মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পেতে চান প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া ই-পাসপোর্ট সেবা আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করারও দাবি জানান তারা।


স্থানীয় সময় শনিবার রাতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই’ আয়োজিত এক সভায় সাংবাদিকদের কাছে এসব দাবি তুলে ধরেন তারা। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শারজার একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল সাদিক। সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, সদস্য খোরশেদ আলম জাসেদ, এসএম শাফায়েত ও ইমদাদুল হক।


সভায় প্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করে বলেন, ‘দেশের নানা প্রয়োজনে এখন জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা পরিচয়পত্র পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। সরকার বেশ কয়েক দফায় উদ্যোগ গ্রহণ করলেও দৃশ্যমান বাস্তবায়ন এখনও দেখা যায়নি। বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে সরকারের কাছে এ দাবি জানাচ্ছি।’


ই-পাসপোর্ট পেতেও লম্বা সময় লেগে যাওয়ার অভিযোগ তুলে তারা বলেন, ‘একটি পাসপোর্টের জন্য আবেদন করে পাঁচ থেকে আট মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও মিশন থেকে এর সুরাহা দেওয়া হচ্ছে না। এমনকি জানানো হচ্ছে না আদৌ পাসপোর্ট হবে কি হবে না।’


প্রবাসীদের এসব অভিযোগ ও সমস্যার কথা প্রেস ক্লাব নেতারা বাংলাদেশ মিশনের মাধ্যমে সরকারকে জানাবেন বলে আশ্বস্ত করেন।


পরে প্রেস ক্লাবের বর্ষপূর্তি আয়োজনে অংশ নেওয়া শৃঙ্খলা ও অভ্যর্থনা কমিটির সদস্যদের প্রশংসাপত্র তুলে দেন সংগঠনের নেতারা। এসময় দুটো কমিটির সদস্যদের মধ্যে সায়েদুর রহমান খোকন, নাসির উদ্দিন, শবনম আক্তার, শামছুন নাহার স্বপ্না, লিজা রেদোয়ান, সানজিনা জামান কনিকা, উম্মে সাদিয়া, ওসমান চৌধুরী, এমদাদুল্লাহ ও মোহাম্মদ ইদ্রিস উপস্থিত ছিলেন।





আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১০৯৯ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১১১৫ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে