আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

ঘুষ নেওয়ার অভিযোগে উপমন্ত্রী গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-12-2023 02:06:55 am

ঘুষ নেওয়ার অভিযোগে উপমন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের পুলিশ দেশটির উপবাণিজ্যমন্ত্রী ডো থাং হাইকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। দেশটির নিরাপত্তামন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।


এক বিবৃতিতে পুলিশ পরিচালিত জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, হাইকে ঘুষ নেওয়ার অভিযোগে চলা এক মামলার তদন্তের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ ভিয়েতনামে তেল ব্যবসায়ী কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।


ভিয়েতনামে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। এরমধ্যে উপমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দেশটির কয়েক শ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। এমনকি এ সময়ে অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ অভিযান চলাকালে দেশটির সাবেক প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকসহ দুই উপপ্রধানমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উপমন্ত্রী গ্রেপ্তারের বিষয়ে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


পুলিশের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টুওই ট্রি জানিয়েছে, গ্রেপ্তারের পর মন্ত্রীর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে