চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

অর্থপাচার মামলায় খালাস পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-10-2022 04:24:27 am

সংগৃহীত ছবি


◾ আন্তর্জাতিক ডেস্ক 


অর্থপাচার মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শাহবাজ। বুধবার (১২ অক্টোবর) লাহোরের একটি বিশেষ আদালত এ রায় দেন।


ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক ইজাজ হাসান আওয়ান এর একদিন আগে সংক্ষিপ্ত রায় প্রকাশ করেন।


পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইএ ১৬ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে ২০২০ সালে শাহবাজ, তার দুই ছেলে হামজা ও সুলেমানের বিরুদ্ধে মামলা করেছিল।


এর মধ্যে বিচারের কার্যক্রমে নিয়মিত অনুপস্থিতির কারণে সুলেমানকে আদালত দোষী ঘোষণা করেছিলেন।


তবে বুধবার শুনানিতে এফআইএ আদালতকে জানিয়েছে, বেনামি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলের ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি।


এ মামলার পর প্রধানমন্ত্রী একে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছেন। গতকাল রায় ঘোষণার পর এক টুইটবার্তায় শাহবাজ বলেন, ‘আমি মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিশোধমূলক অর্থ পাচারের মামলায় বিজয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’


শাহবাজ বলেন, আজ আমরা আদালত, আইন ও জাতির সামনে নিরাপারধ প্রমাণিত হয়েছি। 


পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীপুত্র হামজা টুইটে বলেন, সত্যের বিজয় হয়েছে।


পিএমএল-এন নেতা তালাল চৌধুরী একটি সাক্ষাতকারে এই রায়কে বিজয় অভিহিত করে বলেছেন, এই ধরনের মিথ্যা মামলা একদিন উন্মোচিত হতে বাধ্য। আজকেই সেই বিজয়ের দিন।


তবে বিরোধী দল পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, এ রায় জাতির মুখে চটেপাঘাত।


সাবেক আরেক মন্ত্রী শিরিন মাজারী বলেন, আদালতের এ সিদ্ধান্ত লজ্জাজনক। যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে অপরাধীরা হোয়াইটওয়াশ (অপরাধমুক্ত) হয়েছেন। 


এর আগে ১১ এপ্রিল আস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকারকে হটিয়ে ক্ষমতায় আসেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। 


শাহবাজ পাকিস্তানের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ও দেশটির ঘরোয়া রাজনীতিতে বেশ পরিচিত মুখ। তিন দফায় ১২ বছর ধরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এই শাহবাজ। প্রদেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীও তিনি।

আরও খবর
69e269bbe9ee6-170426111123.webp
হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

১ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে








69d656b17b1e8-080426072257.webp
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

১১ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে