সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে মোরেলগঞ্জের তাওহীদের মাস্টার্স ডিগ্রি অর্জন


যুক্তরাজ্যের বিখ্যাত বার্মিংহাম শেয়ার নিউ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে মোরেলগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ তাওহীদুল ইসলাম ওরফে নয়ন। 
কৃতিত্ব অর্জনকারী তাওহীদ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌর সভার ৩ নং ওয়ার্ড উত্তর সরালিয়ার বাসিন্দা মোরেলগঞ্জ টাউন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক (অব.)মাস্টার মো. লুৎফর রহমান মোল্লা ও মৃত মোমেনা দম্পতির একমাত্র ছেলে। 
গত চলতি বছরের ৭ সেপ্টেম্বর ওই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়। 
 ছোটবেলা থেকেই মোহাম্মদ তাওহীদুল ইসলামের স্বপ্ন ছিল কোন উন্নত দেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার। তাই তাওহীদ  বাংলাদেশ থেকে এইচএসসি পাশ শেষে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান। তিনি ২০১৬ সালে লন্ডনের বিখ্যাত আ্যাংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয় থেকে ভাল ফলাফল করে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ তাওহীদুল ইসলাম ২০১৯ সালের মাস্টার্স পরীক্ষায় কৃতকার্য হলেও করোনা এবং লকডাউন এর কারণে যুক্তরাজ্যে 
২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে  কোন  সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। ফলে  চলতি বছরের  ৭ সেপ্টেম্বর তাদের সমাবর্তন অনুষ্ঠিত হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান তাওহীদ উন্নত শিক্ষার জন্য সর্বোচ্চ পরিশ্রম করে এ ফলাফল অর্জন করেছেন। 
মাস্টার্স পরীক্ষার ভালো ফলাফলের জন্য সে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি  কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং  আত্মীয়-স্বজন ও সহপাঠীসহ সকল শুভাকাঙ্খীর কাছে 
দোয়া চেয়েছেন।
Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১৩ ঘন্টা ৬ মিনিট আগে