সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত



" দুযোর্গে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির  উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
এ সময় মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস ইনস্পেক্টর প্রবীর কুমার দেবনাথ এর নেতৃত্বে  সদস্যরা হঠাৎ আগুন নিয়ন্ত্রণে আনার কয়েকটি মহড়া প্রদর্শন করেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর  সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ্-ই- আলম বাচ্চু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর প্রবীর কুমার দেবনাথ, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান  মাস্টার  সাইদুর রহমান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  ও শিক্ষার্থীবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ দেশের পরিচয়ে বাংলাদেশ আর এখন পরিচিত নয়। সতর্ক ব্যবস্থার উন্নয়ন, আধুনিক উদ্ধারকর্মী দলের সক্রিয় অবস্থান, আশ্রয়কেন্দ্র নির্মাণ ইত্যাদি প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দেশ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে।
Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১৩ ঘন্টা ৬ মিনিট আগে